প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
গৃহবধূ শ্রাবন্তীর রহস্যজনক মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা

গৃহবধূ শ্রাবন্তীর রহস্যজনক মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা
দেবাশিষ কুমার দাস,
জেলা প্রতিনিধি,নওগাঁ,
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর এলাকার বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে শ্রাবন্তী (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আগামীকাল ১৩ মে আনুমানিক সকাল ১০টার দিকে তার শ্বশুরবাড়ি সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে মাটির বাড়ির দোতলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান৷ পরিবারের সদস্যরা।
নিহত শ্রাবন্তীর স্বামীর নাম সুমন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তথ্য পাওয়ার পর আনুমানিক ১টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
নিহতের শ্বশুর বীরেন দাস জানান, বাড়ির মাটির দোতলা ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস অবস্থায় শ্রাবন্তীকে পাওয়া যায়। এদিকে, এলাকাবাসীর অনেকেই এ বিষয়ে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রহস্যজনক মৃত্যু বলে দাবি করছেন। তাদের মতে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
আজ রোজ বৃহস্পতিবার ১৪/৫/২৬ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪